কুইজ প্রতিযোগিতা

---
বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানশিক্ষার বিস্তার একটি যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পাঠ্যসূচির বাইরেও বিজ্ঞান ও যুক্তিনির্ভর জ্ঞানচর্চার সুযোগ তৈরি করা প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখে শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশের আয়োজন।

অংশগ্রহণকারী শিক্ষার্থী: মাধ্যমিক পর্যায়
বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, এখানে নৈর্ব্যক্তিক ও সংক্ষিপ্ত প্রশ্নের আলোকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সাথে করে কলম নিয়ে আসতে হবে। এর পাশাপাশি বিজ্ঞান বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা থাকতে পারে।

পরবর্তী আয়োজনের তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., শুক্রবার
স্থান: বনলতা বুক ক্যাফে, বরিশাল
চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় নাম নিবন্ধন করতে লিংকে প্রবেশ করুন।