ছবি আঁকা ও বিজ্ঞান মডেল

---
বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানশিক্ষার বিস্তার একটি যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পাঠ্যসূচির বাইরেও বিজ্ঞান ও যুক্তিনির্ভর জ্ঞানচর্চার সুযোগ তৈরি করা প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখে শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশের আয়োজন।

অংশগ্রহণকারী শিক্ষার্থী: প্রাথমিক পর্যায়

১. মহাকাশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা: চিত্রাঙ্কণের বিষয় “মহাকাশ ও আগামীর পৃথিবী”। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিজস্ব রং ও প্রয়োজনীয় আঁকার সরঞ্জাম সঙ্গে আনতে হবে; আয়োজকদের পক্ষ থেকে শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে।

২. বিজ্ঞান বিষয়ক মডেল তৈরি: আর্টকার্ডের ওপর বিজ্ঞান বিষয়ক (যেমন: মহাকাশযান) নকশা আঁকা থাকবে, কাচিঁ দিয়ে মাপমতো কেটে আঁঠা দিয়ে জুড়ে দিলেই একটি মডেল তৈরি হবে। যা শিক্ষার্থীরা সাথে করে নিয়ে যেতে পারবে।

পরবর্তী আয়োজনের তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., শুক্রবার
স্থান: বনলতা বুক ক্যাফে, বরিশাল
চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় নাম নিবন্ধন করতে লিংকে প্রবেশ করুন।