সহায়তা করুন
- ২২:৫৯
- ৩৬৯০
প্রিয় বিজ্ঞানপ্রেমী ও শুভানুধ্যায়ী,
একটি শিশুর হাতে যখন একটি রঙ পেন্সিল তুলে দেওয়া হয়, তখন সে শুধু একটি ছবি আঁকে না-সে তার কল্পনার পৃথিবীকে দৃশ্যমান করার চেষ্টা করে। যখন একটি শিশু কাগজ কিংবা সহজলভ্য উপকরণ দিয়ে একটি রকেট বা কোনো বৈজ্ঞানিক মডেল তৈরি করে, তখন সে শুধু খেলছে না-সে প্রশ্ন করতে, ভাবতে এবং নিজের হাতে কিছু তৈরি করতে শিখছে। বিজ্ঞানমনস্কতা এভাবেই গড়ে ওঠে-কৌতূহল থেকে, প্রশ্ন থেকে, অনুসন্ধান থেকে এবং নিজের চারপাশের পৃথিবীকে বুঝতে চাওয়ার মধ্য দিয়ে।
কিন্তু আমাদের শিশু-কিশোরদের জন্য পাঠ্যবই ও শ্রেণিকক্ষের বাইরের বিজ্ঞানচর্চার সুযোগ এখনো অত্যন্ত সীমিত। বিশেষ করে জেলা শহর ও মফস্বল অঞ্চলের অনেক শিক্ষার্থীর কাছে বিজ্ঞানকে আনন্দের সঙ্গে জানার, নিজের কৌতূহল প্রকাশ করার কিংবা বিজ্ঞান নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা ও অনুসন্ধানের সুযোগ খুব বেশি নেই। এই বাস্তবতা থেকেই আমাদের আয়োজন দিনব্যাপি ছোটদের বিজ্ঞান অনুষ্ঠান।
আমাদের লক্ষ্য কেবল একটি অনুষ্ঠান আয়োজন করা নয়। আমরা এমন একটি আনন্দময় ও উন্মুক্ত পরিবেশ তৈরি করতে চাই, যেখানে শিশু-কিশোররা বিজ্ঞানকে শুধু পরীক্ষায় ভালো করার একটি বিষয় হিসেবে নয়-জানার, ভাবার, প্রশ্ন করার, অনুসন্ধান করার এবং সৃষ্টিশীলতার একটি ক্ষেত্র হিসেবে পেতে পারে।
শিশু-কিশোরদের জন্য থাকছে:
• প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মহাকাশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা
• বিজ্ঞানভিত্তিক মডেল তৈরি
• মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা
• বিজ্ঞানবিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা
• দিনব্যাপী বিজ্ঞানবিষয়ক পোস্টার প্রদর্শনী
• বিজ্ঞান ও জ্ঞানভিত্তিক বই বিশেষ ছাড়ে কেনার সুযোগ
আমরা চাই, একজন শিশু এই আয়োজন থেকে যেন সঙ্গে করে নিয়ে যায় একটি নতুন প্রশ্ন, একটি নতুন কৌতূহল কিংবা একটি নতুন স্বপ্ন। তবে এই উদ্যোগে আপনার সহযোগিতা প্রয়োজন, কারণ শিশু-কিশোরদের জন্য বিজ্ঞানভিত্তিক এমন আয়োজন নিয়মিত ও মানসম্মতভাবে পরিচালনা করা বাণিজ্যিকভাবে সম্ভব নয়। চিত্রাঙ্কন ও মডেল তৈরির উপকরণ, শিক্ষামূলক প্রদর্শনী, আয়োজনের প্রয়োজনীয় সরঞ্জাম এবং অন্যান্য ব্যবস্থাপনার জন্য আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আপনি যদি মনে করেন- একটি শিশুর প্রশ্ন করার সুযোগ থাকা উচিত, একটি শিশুর কল্পনা করার সুযোগ থাকা উচিত, একটি শিশুর বিজ্ঞানকে আনন্দের সঙ্গে জানার সুযোগ থাকা উচিত - তাহলে আপনিও এই উদ্যোগের একজন সহযোগী ও অংশীদার হতে পারেন।
আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ আর্থিক সহযোগিতা এই আয়োজনকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে। আপনার সহযোগিতায় হয়তো কোনো শিশুর হাতে পৌঁছে যাবে প্রয়োজনীয় একটি আঁকার উপকরণ; কোনো শিক্ষার্থী প্রথমবারের মতো একটি বিজ্ঞান মডেল তৈরি করার সুযোগ পাবে; অথবা কোনো কৌতূহলী কিশোর বিজ্ঞানকে ঘিরে এমন একটি প্রশ্ন নিয়ে বাড়ি ফিরবে, যা তার ভবিষ্যৎ ভাবনাকেই বদলে দিতে পারে। আমরা এই উদ্যোগকে এখানেই সীমাবদ্ধ রাখতে চাই না। ভবিষ্যতে একই ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন স্কুল পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞানচর্চা, যুক্তিবাদী চিন্তা ও অনুসন্ধিৎসা ছড়িয়ে দেওয়ার এই দীর্ঘমেয়াদি প্রচেষ্টায় আপনার সহযোগিতা আমাদের পথকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।
আমাদের পরবর্তী আয়োজনের তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., ভেন্যু: বনলতা বুক ক্যাফে, বরিশাল।
আপনার সহায়তা প্রদানে যোগাযোগ করুন:ফোন-০৯৬১১ ৪৩৩২৮২, ই-মেইল: info@cosmicculture.org, ওয়েব: www.cosmicculture.org। এছাড়াও আপনি সরাসরি আপনার সহযোগিতা পাঠাতে পারেন - ব্যাংক হিসাবের শিরোনাম: কসমিক কালচার ট্রাস্ট, সঞ্চয়ী হিসাব নং ৩২১০০১০০১৯১৬৪, রূপালী ব্যাংক লিমিটেড, সদর রোড কর্পোরেট শাখা, বরিশাল; বিকাশ (মার্চেন্ট): ০১৬১৪৪৩৪৩৮০ অথবা অনলাইনে প্রদান করুন।
